গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata স্কুলে ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি এসএসসি-র

    স্কুলে ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি এসএসসি-র

    0
    98
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসএসসি-র নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশমের জন্য এই বছরের শূন্যপদ ২৩ হাজার ২১২। একাদশ দ্বাদশে পরীক্ষার জন্য শূন্যপদ রাখা হয়েছে ১২ হাজার ৫১৪।
    ১৭ শতাংশ ওবিসি তালিকা ধরে শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার এসএসসি নবম-দশম শ্রেণির পরীক্ষা হবে। ১৪ সেপ্টেম্বর এসএসসির একাদশ-দ্বাদশের পরীক্ষা। স্কুলে ৩৫ হাজার ২৬০ শূন্যপদে নিয়োগের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী। নতুন বিজ্ঞপ্তিতে ১৭ শতাংশ ওবিসি তালিকা ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হতে চলেছে দুপুর ১২টা থেকে, শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। সকল পরীক্ষার্থীকে সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। গেট বন্ধ হয়ে যাবে বেলা ১১টা ৪৫ মিনিটের মধ্যে।
    কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনও সমস্যা এড়াতে পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।