স্ত্রীকে খুন, যাবজ্জীবন এসএসকেএমের চিকিৎসকের

0
30
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বিয়ের পর থেকে স্ত্রীকে সন্দেহের বশেই খুন করেছিলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসক। সেই ঘটনায় যাবজ্জীবন সাজা হয়েছে চিকিৎসক অরিন্দম বালার।বনগাঁ আদালতে বিচারক কুমকুম সিংহ ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করে এই সাজা শুনিয়েছেন।

উল্লেখ্য প্রায় তিন বছর আগে খুন হয়েছিলেন রত্নোত্তমা দে। তিনি নিজেও পেশায় চিকিৎসক ছিলেন।জানা গেছে,২০২১ সালে বিয়ে হয়েছিল বনগাঁর বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটা এলাকার অরিন্দম বালার সঙ্গে রত্নোত্তমা দে-র। অরিন্দম পেশায় কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর চিকিৎসক ছিলেন। রত্নোত্তমা নিজেও পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তবে বিয়ের পর প্রায় সবটাই বদলে গিয়েছিল রত্নোত্তমার।কিছুদিন পর থেকেই স্বামী, স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে। আর সেই সন্দেহ থেকেই শেষপর্যন্ত স্ত্রীকে খুন। বনগাঁ আদালত সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালের ৩ আগস্ট মাসে অরিন্দম বালার বাড়ি থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। গলার শিরা কাটা ছিল। এছাড়াও একাধিক ক্ষত দেখতে পাওয়া গিয়েছিল। মৃতার বাবা রাজীবকুমার দে বাগদা থানায় মেয়ের স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করে৷ এদিকে স্ত্রীকে খুনের পর আত্মসমর্পণ করে অরিন্দমও। খুনের কথা স্বীকারও করে। গ্রেপ্তার করা হয় তাঁকে।পুলিশি জেরায় জানা যায়, অশান্তির জেরে স্ত্রী রত্নোত্তমা বাপেরবাড়িতে ছিলেন।

সেখানে গিয়ে স্ত্রীকে বুঝিয়ে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিল অরিন্দম। রাতে নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন স্ত্রী। সেসময় ডাক্তারি অস্ত্রোপচারের ধারালো ছুরি স্ত্রীর গলায় শিরায় চালিয়ে একাধিক শিরা কেটে স্ত্রীকে খুন করেছিল চিকিৎসক।