
উলুবেড়িয়া, গাইঘাটা থেকে এসএসকেএম মহিলাদের ওপর নির্যাতন, শ্লীলতাহানির ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায় বোনেরা যেমন ভাইফোঁটায় ভাই-দাদাদের দীর্ঘায়ু কামনা করেছে, তেমনই দাদা-ভাইদেরও শপথ নিতে হবে বোনেদের সম্মান রক্ষার।
এক্ষেত্রে প্রাণ গেলেও লড়ে যেতে হবে। পাল্টা আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেছেন এনআরএস থেকে এসে এসএসকেএম-এ নাবালিকাকে শ্লীলতাহানি করল একজন ওয়ার্ডবয়, তাহলে আরজি করকাণ্ডের পর মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যদফতর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কোথায় গেল।
তাঁর প্রশ্ন এবার কি এসএসকেএম রেপকাণ্ডের জন্য অপেক্ষা করতে হবে।
