
ব্রিকস নেটওয়ার্কে জায়গা করে নিয়েছে এসএসকেএম। দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধনে এসে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা উপহার ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এটা একটা ছোট্ট কনট্রিবিউশন। যাতে সবাই মিলে একটা গেট টুগেদার করতে পারেন, আড্ডা মারতে পারেন। যাতে মনটা রিল্যাক্স হয়। টেনশন ফ্রি হওয়াটাও প্রয়োজন। তিনি আরও জানিয়েছেন এই টাকার জন্য কোনও কাজ করতে হবে না। শুধু আনন্দ করতেই দেওয়া হয়েছে। ব্রিকস নেটওয়ার্কে ভারত থেকে যে ২০টি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে তারমধ্যে স্বাস্থ্য খাতে মাত্র দুটি প্রতিষ্ঠান জায়গা পেয়েছে। একটি পন্ডিচেরির অন্যটি কলকাতা এসএসকেএম। সেই সাফলের কথা তুলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগে যেখানে স্বাস্থ্যখাতে বাজেট ছিল সাড়ে ৩ হাজার কোটি টাকার কিছু বেশি, তা এখন বেড়ে হয়েছে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকার মত।
একইসঙ্গে মেডিক্লেমের ওপর জিএসটি প্রত্যাহারের দাবিও তাঁরই প্রথম ছিল, সেকথাও মনে করিয়েছেন মুখ্যমন্ত্রী।








