গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের বাইরে পড়তে যাওয়া আটকানোর চ্যালেঞ্জ জেভিয়ার্সের

    রাজ্যের বাইরে পড়তে যাওয়া আটকানোর চ্যালেঞ্জ জেভিয়ার্সের

    0
    148
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতার বাইরে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের আটনোর চ্যালেঞ্জ সেন্ট জেভিয়ার্স ইউনির্ভাসিটির। ভাইস চ্যান্সেলর জন ফেলিক্স রাজ জানিয়েছেন সময়োপযোগী উন্নতমানের শিক্ষা প্রদানের লক্ষ্যেই এগোচ্ছে সেন্ট জেভিয়ার্স ইউনিভাসিটি।
    এজন্য খড়গপুর আইআইটির সঙ্গে গাটছড়া বেধে ডিজাইন, আর্কিটেকচার কোর্স চালু হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে স্নাতক-স্নাতকোত্তর। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন ল্যাংগোয়েজের ওপর বিটেক কোর্সও চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। জন ফেলিক্স রাজ জানিয়েছেন মাদার টেরেসার স্মরণে মাদার টেরেসা চেয়ার ফর পিস পোস্ট তৈরি করা হয়েছে।
    ইংরেজি অধ্যাপিকা জিনিয়া মিত্রকে অ্যাপয়েন্ট করা হয়েছে। মূলত পিস নিয়ে রিসার্চের জন্য পোস্ট ক্রিয়েট করা হয়েছে।