
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। তাঁর পদত্যাগপত্র-টি রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
২৩ এপ্রিল এক দফায় বিধানসভা নির্বাচনের পর ৪ মে-র ফলাফল ঘোষণার পর অভিনেতা থালাপতি বিজয়-র নেতৃত্বাধীন টিভিকে-র কাছে ডিএমকে পরাজিত হয়েছে। ২৩৪ সদস্যের বিধানসভায় ৫৯টি আসন পেয়ে ডিএমকে প্রধান বিরোধী দল হিসেবে কাজ করবে। টিভিকে ১০৮টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে, অন্যদিকে এআইএডিএমকে জিতেছে ৪৭টি আসন। স্ট্যালিন বলেছেন, ডিএমকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে।






