গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Newsdesk পুরীতে রথযাত্রায় পদপিষ্টের পরিস্থিতি, আহত বহু 

    পুরীতে রথযাত্রায় পদপিষ্টের পরিস্থিতি, আহত বহু 

    0
    135
    Situation of trampling in chariot procession in Puri many injured
    Situation of trampling in chariot procession in Puri many injured

    হাথরসের পর এবার পুরীতে রথযাত্রা চলাকালীন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।যার জেরে বেশ কয়েকজন ভক্ত আহত হয়েছে বলে খবর।

    সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই ভিড় নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। সূত্রের খবর, রবিবার পুরীর জগন্নাথ মন্দির থেকে রথ বার হয়। রথ উপলক্ষ্যে এদিন পুরীতে লক্ষাধিক জনসমাগম হয়েছিল।উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ডাক্তার দ্রৌপদী মুর্মু। বিকেলে রথ পুরীর গ্র্যান্ড রোডের উপর দিয়ে যাওয়ার সময়ই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রথের দড়ি ধরে টানার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্টের মতো ঘটনা ঘটে। ভিড় থেকে বেরিয়ে আসতে চান অনেকে। তাতেই বিপদ বাড়ে। ঘটনায় বেশ কয়েক জন ভক্ত আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ৫৩ বছর পর এবার দু’দিন ধরে পুরীতে পালন হচ্ছে রথযাত্রা। প্রতি বছরের মতো এই বছরও রথ উপলক্ষ্যে সেজে উঠেছে পুরী। চারপাশ আলোয় আলোকিত। ১৯৭১ সালে শেষ বার দু’দিন ধরে চলেছিল রথযাত্রা।