সোনমের পাশে দাঁড়িয়ে সংসদ-অভিযানে

0
17
ছবি সৌজন্যে : এক্স

নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে অনশনরত সোনম ওয়াংচুকের গলাতেই শোনা গেল এমন প্রত্যয়ী সুর। বুধবার গভীর রাতে পোস্ট করা একটি ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন ৫৯ বছর বয়সী সমাজকর্মী।

এদিকে বৃহস্পতিবার তাঁর আমরণ অনশন ১৯ দিনে পড়ল। ককরোচ জনতা পার্টি-র ডাকে ১৯ জুন থেকে শুরু হওয়া এই আন্দোলনে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকদের শেষ বুলেটিন অনুযায়ী, সোনম ওয়াংচুক অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এবং ২৪ ঘণ্টা তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। অনশন শুরুর পর থেকে এ পর্যন্ত তাঁর ওজন কমেছে ৯ কেজিরও বেশি। গত ২৪ ঘণ্টায় আরও ৪০০ গ্রাম ওজন কমে বর্তমানে তাঁর ওজন দাঁড়িয়েছে ৫৭.১৫ কেজি। রক্তচাপ এবং ব্লাড সুগার নেমে এসেছে। যদিও তিনি সজ্ঞাত ও মানসিকভাবে সজাগ আছেন, তবুও তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে তাঁর জরুরি চিকিৎসার ব্যবস্থা করার এবং প্রয়োজনে জোর করে খাওয়ানোর আবেদন জানানো হয়েছে।

ওয়াংচুকের এই আন্দোলন দেশজুড়ে সাড়া ফেলেছে। কংগ্রেস সাংসদ শশী থারুর একটি খোলা চিঠিতে তাঁকে অনশন প্রত্যাহারের আবেগঘন অনুরোধ জানিয়েছেন। শুধু সোনম ওয়াংচুকই নন, আইসা ছাত্র সংগঠনের নেহা, মণীশ ও আমীনের মতো ছাত্রনেতারাও অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে তিন ছাত্রনেতা ইতিমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এদিকে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে কেন্দ্রের মোদী সরকারের নীরবতাকে নিষ্ঠুরতা বলে কটাক্ষ করেছেন।