কমলার ভার্চ্যুয়াল সমাবেশে তারকামেলা

0
137

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবার তারকাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভোটারদের আকৃষ্ট করার নতুন কৌশল অবলম্বন করেছেন। ভার্চ্যুয়াল এক নির্বাচনী সমাবেশে মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও জনপ্রিয় সঞ্চালক অপরাহ উইনফ্রের নেতৃত্বে সমাবেশটি পরিচালিত হয়।

 

হলিউডের অনেক নামকরা তারকার উপস্থিতিতে এই সমাবেশ ছিল যেন এক তারকামেলা।এই ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে কমলা হ্যারিসের পাশে দাঁড়ান জেনিফার লোপেজ, মেরিল স্ট্রিপ, ক্রিস রক,বেন স্টিলার এবং জুলিয়া রবার্টসের মতো বিশ্বখ্যাত তারকারা। তারা একযোগে কমলার প্রশংসা করেন এবং তার নির্বাচনী প্রচারকে সমর্থন জানান।এদিকে নির্বাচনের আর মাত্র দেড় মাস বাকি থাকায় এ সমাবেশে তারকাদের অংশগ্রহণ বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।ইউনাইট ফর আমেরিকা শিরোনামের এই সমাবেশ মিশিগানের ডেট্রয়েট শহরে আয়োজিত হয়,যেখানে কমলা হ্যারিস ও অপরাহ উইনফ্রে সরাসরি অংশ নেন। অন্যদিকে হলিউড তারকারা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।মেরিল স্ট্রিপ, অনুষ্ঠানে কমলাকে হাস্যরসাত্মকভাবে প্রেসিডেন্ট হ্যারিস বলে সম্বোধন করেন।তার এই মন্তব্যে হাসির রোল পড়ে যায়, আর কমলা হ্যারিসও উত্তর দেন, ,এখনো ৪৭ দিন বাকি আছে। এই হাস্যরসাত্মক মুহূর্তের মাধ্যমে সমাবেশের পরিবেশ ছিল অনেকটাই হালকা।অপরাহ উইনফ্রে কমলাকে প্রশ্ন করেন, কেন তিনি হঠাৎ এত আত্মবিশ্বাসী যে জো বাইডেনের পরিবর্তে তিনিই ডেমোক্র্যাটদের মুখ্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন। উত্তরে কমলা বলেন, জীবনে এমন মুহূর্ত আসে যখন আমাদের এগিয়ে আসতে হয়।দেড় ঘণ্টার এই সমাবেশে কমলা হ্যারিস বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলেছেন,গর্ভপাত, অর্থনীতি, অভিবাসন, বন্দুক নিয়ন্ত্রণসহ আরও অনেক বিষয়ে।