
নতুন বছরে বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম। সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্টার থিয়েটারের নাম বিনোদিনীর নামে হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিমকেও তৎপর হতে নির্দেশ দিয়েছেন।
সোমবার সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী মঞ্চ করার ঘোষণা করেছেন। ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬ প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে সন্দেশের হাব তৈরির ইচ্ছে প্রকাশ করেছেন। জানতে চেয়েছেন সন্দেশখালির নামকরণের ইতিহাসও।
এই প্রসঙ্গেই বলতে গিয়ে স্টার থিয়েটারের নাম বদলানোর ঘোষণা করেছেন। স্টার থিয়েরা আর বিনোদিনী দুটি নামই সমার্থক হয়ে রয়েছে মানুষের মনে। এবার স্বীকৃতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
