স্টার ওয়ার্স: আউটলজ

0
158
444 gaming consoles in one TV
444 gaming consoles in one TV

যারা স্টার ওয়ার্সের ফ্যান, তাদের জন্যই ইউবিসফটের নতুন গেম স্টার ওয়ার্স: আউটলজ। যারা স্বনামধন্য এ সিরিজের সিনেমা বা টিভি সিরিজগুলো দেখেনি, তাদের চোখে গেমটির সীমাবদ্ধতাগুলো বেশি ধরা দেবে।

 

আরেক জনপ্রিয় গেম উইচার থ্রি-এর আদলে গড়া মিশন স্ট্রাকচার, ওয়াচডগসের আদলে তৈরি স্টেলথ ও হ্যাকিংভিত্তিক গেমপ্লে, আনচার্টেড সিরিজের মতো পারকোর সিস্টেম, ফার ক্রাই সিরিজের মতো শত্রু ক্যাম্প এবং রেড ডেড সিরিজের মতো ওয়েস্টার্ন ধাঁচের কাহিনি এবং ওয়ান্টেড লেভেল রয়েছে এই গেমটিতে।গ্রাফিকসেও আগের গেমগুলোর সঙ্গেই মিল বেশি, নতুনত্ব নেই তেমন একটা।এর পরও গেমটি খুব খারাপ নয়, অন্তত দশের মধ্যে সাত তো দেওয়া যেতেই পারে।গেমটির সময়কাল,দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক এবং রিটার্ন অব দ্য জেডাই—এ দুটি সিনেমার মধ্যবর্তী সময়। মূল চরিত্রের নাম কেই ভেস,এক মাস্তান ও ছিঁচকে চোর, যে কিনা নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে। পোষা প্রাণী নিক্স’কে বলা যায় তার একমাত্র আপনজন।নিক্স শুধু পোষ্যই নয়,গেমপ্লের বড় একটি অংশ হিসেবেও দারুণ কাজের।ভেসের কর্মকাণ্ড একটি গ্রহেই সীমাবদ্ধ নয়, গ্রহান্তরে যাতায়াতের জন্য তার আছে মহাকাশযান,ট্রেইলব্লেজার। নানাবিধ ক্রাইম সিন্ডিকেটের মিশনে অংশ নিয়ে বা তাদেরই উল্টো পরাস্ত করে ভেসের কর্মকাণ্ড চলতে থাকবে। বড়সড় মিশনগুলো সবই বড়সড় পরিকল্পনা করে হাইস্ট করা ঘিরে সাজানো।ভেসকে হাইস্টের লক্ষ্যবস্তুর অবস্থান বের করা থেকে শুরু করে কিভাবে সেটি সরানো যায়, প্রয়োজনে স্টর্ম ট্রুপারদের চোখ ফাঁকি দিয়ে পালানো যায়,সব কিছুই পরিকল্পনা করতে হবে। অনেক সময় হয়তো পরিকল্পনা অনুযায়ী কাজ না-ও হতে পারে। বা চাইলে ভেস নিজের মতো সিদ্ধান্ত নিয়ে মিশনের লক্ষ্যই বদলে দিতে পারবে। সব কিছুই নির্ভর করছে গেমারের ওপর। বলা হচ্ছে,এটাই প্রথম পুরোপুরি ওপেন ওয়ার্ল্ড স্টার ওয়ার্স গেম, যেখানে গেমার শুধু চাইলেই গ্রহান্তরে যেতে পারবেই নয়,প্রতিটি গ্রহে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারবে।কিন্তু সমস্যা হচ্ছে, গেমটির ডিজাইন চমৎকার হলেও গেমপ্লে এবং মারামারির সিস্টেম খুবই একঘেয়ে। কয়েকটি মিশন খেলার পরই গেমটির নতুনত্ব দ্রুত শেষ হয়ে যায়। এরপর বাকি সব মিশন শেষ করা বা অ্যাকশন অংশগুলো মনে হতেই পারে গতে বাঁধা। তবে ফ্যানদের কাছে গেমটি মোটেও বিরক্তিকর মনে হবে না।