শামির দাবি উড়িয়ে দিলেন স্টার্ক

0
139
ছবি সৌজন্যে : এক্স

ক দিন আগে আইপিএলে ভালো বল করে দিল্লি ক্যাপিটালসকে সুপার ওভারে জিতিয়েছেন তিনি। শেষ ওভারে ৯ রানও নিতে দেননি রাজস্থানকে। ম্যাচের পর সেই মিচেল স্টার্ক সাফ জানিয়েছেন, সাদা বলে থুতু লাগিয়ে কোনও লাভ হয় না। কারণ লাল বলের থেকে এটি অনেক আলাদা। স্টার্ক বলেছেন, তিনি সাদা বলে থুতু লাগান না,ওটা একটা ভ্রান্ত ধারণা। অনেকে জোর করে সেটা বিশ্বাস করার চেষ্টা করে।

তিনি জানেন না ঘাম এবং থুতু লাগানোর মধ্যে পার্থক্য কোথায়। তাঁর মনে হয় না কোথাও ফারাক রয়েছে। লাল বলের ক্ষেত্রে পার্থক্য গড়ে দেয় এটা ঠিক। কিন্তু সাদা বলে থুতু লাগিয়ে কোনও লাভ হয় না।এদিকে,এ বারের আইপিএলে বোলারদের কিছুটা সাহায্য করতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিভিন্ন নিয়মের কারণে ক্রিকেট এখন অনেকটাই ব্যাটসম্যানদের খেলা। তার মাঝেই ভারতীয় বোর্ড কিছুটা শিথিল হয়েছে। চালু হয়েছে বলে থুতু লাগানোর নিয়ম।এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর বোলার মোহাম্মদ শামি বলেছিলেন, তাঁরা রিভার্স সুইং করার চেষ্টা করছেন।

কিন্তু সেটা করতে গেলে বলে থুতু লাগাতে হবে। তার জন্য আইসিসির কাছে বারবার আর্জি জানাছেন। রিভার্স সুইং বোলারদের একটা বড় অস্ত্র। এটা না থাকলে পুরনো বলে আউট করা কঠিন।শামির সেই আবেদন বোর্ডের কানে পৌঁছেছে। আইসিসি এখনও কোনও অনুমতি না দিলেও ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলে বলে থুতু লাগানোর অনুমতি দিয়েছে।