গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports বিব্রতকর তালিকায় স্টার্ক

    বিব্রতকর তালিকায় স্টার্ক

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক গত আসরে আইপিএলের নিলামে ঝড় তুলেছিলেন। ২৪.৭৫ কোটি টাকাতে নাম লেখানোর পর কলকাতা নাইট রাইডার্সের প্রথম কয়েক ম্যাচে তিনি রান বিলিয়েছেন হাত খুলে। যদিও ট্রফিজয়ী কলকাতার ফাইনালে নিজের ঝলক দেখান স্টার্ক। আইপিএলে বাঁ-হাতি এই পেসারকে আগের চেয়ে ১৩ কোটি টাকা কম দামে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তাদের হয়েই তিনি রান খরচের বিব্রতকর রেকর্ড গড়েছেন স্টার্ক। 

    এদিকে,দিল্লির জার্সিতে অবশ্য এবারের আইপিএলটা খারাপ কাটছে অস্ট্রেলিয়ার তারকা পেসারের। আগের তিন ম্যাচ মিলিয়ে তিনি ৯টি উইকেট শিকার করেছেন।এর মধ্যে ফাইফার নেন এক ম্যাচে। তবে তার সেই ছন্দপতন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের রাতে স্টার্ক ইনিংসের তৃতীয় ওভারেই দিয়েছেন ৩০ রান। দিল্লির দ্বিতীয় বোলার হিসেবে তিনি আইপিএলে ৩০ বা এর বেশি রান খরচ করলেন।যদিও টুর্নামেন্টটির এক ওভারে সর্বোচ্চ রান খরচের তালিকায় তার ওপরে আছেন আরও ৭ জন।আগে ব্যাট করতে নেমে শুরুতে রীতিমতো ঝড় তুলেছিল বেঙ্গালুরু।

    মাত্র ৩ ওভারেই তারা কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করে। এর মধ্যে তৃতীয় ওভারেই আসে ৩০ রান। স্টার্কের করা সেই ওভারে ২টি ছক্কা ও ৩টি চার মারেন ফিল সল্ট। এ ছাড়া আরেকটি চার হয় লেগবিফোর হয়ে। যদিও ম্যাচের অন্য ওভারগুলোয় বিব্রতকর কিছুর মুখোমুখি হতে হয়নি স্টার্ককে। বাকি ২ ওভারে তিনি দিয়েছেন মাত্র ৫ রান। সবমিলিয়ে ৩ ওভারে ৩৫ রান খরচায় স্টার্ক ছিলেন উইকেটশূন্য। অথচ ম্যাচটিতে সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারতেন পেসার মিচেল স্টার্ক।