
সমস্ত নীতি-আইন মেনে চললে ইলন মাস্কের স্টারলিঙ্ককে লাইসেন্স দিতে তৈরি ভারত। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
স্টারলিঙ্ক ইলন মাস্কের মালিকানাধীন একটি স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা। এই প্রসঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ওই সংস্থা সংশ্লিষ্ট সমস্ত নিয়ম মানার প্রক্রিয়া শুরু করেছে। তারা সেই প্রক্রিয়া শেষ করলেই তাদের ভারতে পরিষেবা প্রদানের লাইসেন্স দেওয়া হবে।স্টারলিঙ্ক সংস্থাকে লাইসেন্স পেতে হলে সমস্ত নিয়ম মানতে হবে।ভারতকে নিরাপত্তার দিকটিও তো দেখতে হবে। সে সব খতিয়ে দেশে তারা। যখনই প্রয়োজন অনুসারে সমস্ত নিয়ম মানার প্রক্রিয়া শেষ হবে, স্টারলিঙ্ক লাইসেন্স পেয়ে যাবে। এর আগে নিলাম না করে স্পেকট্রাম বণ্টন নিয়ে বিলি করার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রক। তখন সেই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছিলেন ইলন মাস্ক।
এরমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। এই আবহে ভারতে স্টারলিঙ্ক ব্যবসা করতে আরও বেশি আগ্রহী হতে পারে বলে মনে করছে একাংশ।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া









