গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International পরাজয় মানলেও ক্ষমতায় অনড় স্টারমার

    পরাজয় মানলেও ক্ষমতায় অনড় স্টারমার

    0
    37
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বানকে সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের নেতৃত্ব পরিবর্তনের চাপ দিন দিন বাড়লেও তিনি সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি।

    বরং স্পষ্ট ভাষায় জানালেন, তিনি সরকার পরিচালনা চালিয়ে যাবেন। গত ৪৮ ঘণ্টার রাজনৈতিক অস্থিরতা সরকার ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। কিয়ার স্টারমার বলেছেন, দেশের মানুষ সরকারের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

    তাদের এখন মূল কাজ হওয়া উচিত- সরকার পরিচালনায় মনোযোগ দেওয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং প্রধান কার্যালয় ডাউনিং স্ট্রিটের সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনে লেবার পার্টির খারাপ ফলাফলের দায় নিচ্ছেন প্রধানমন্ত্রী স্টারমার। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব চ্যালেঞ্জ শুরু হয়নি বলে দাবি করেন তিনি। এ নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। মঙ্গলবার এক মন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর সহকারী পদত্যাগ করেছেন।