গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment তারকারা লাইমলাইটে থাকতে পছন্দ করে

    তারকারা লাইমলাইটে থাকতে পছন্দ করে

    0
    129
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    বলিউডের তারকারা একটু বেশি লাইমলাইটে থাকতে পছন্দ করে। তারা চায় নেটিজেনদের নজরে আসতে।

    বলিউড তারকাদের মধ্যেও তা নিয়ে প্রতিযোগিতা চলে। সম্প্রতি দাবাং ভিলেন খ্যাত অভিনেতা সোনু সুদ তারকাদের এই প্রতিযোগিতা প্রসঙ্গেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় পেজে দেখা যায়,তারকাদের সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকেন।সোনু এ বিষয়ে জানিয়েছেন,সেই কর্মীদের অনেক সময়েই প্রকাশ্যে ইচ্ছাকৃত ভাবে কোনও সমস্যা তৈরি করতে বলা হয়।তার ফলে তারকারা আরও নজরে আসেন।অভিনেতার কথায়, নিরাপত্তারক্ষীদের মাঝেমধ্যেই প্রকাশ্যে কোনও সমস্যা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়,বিশেষ করে বিমানবন্দরে। যার ফলে সাধারণ মানুষ তখন ঘুরে তারকাদের দেখতে বাধ্য হন।একটা কৌতূহল তৈরি হয়। ফলে ওই তারকা তখন সকলের নজরে আসেন।সোনুর সঙ্গেও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা থাকেন।এই প্রসঙ্গে সোনু বলেছেন, তিনি তাদের কাউকে ধাক্কা দিতে নিষেধ করেন। সাধারণ মানুষ কিন্তু এমনিতে খুবই শান্ত। তাদের থেকে কোনও ক্ষতির আশঙ্কা থাকে না।সোনুর মতে, কোনও তারকা চাইলে একান্তে খুব সহজেই বিমানবন্দরে চলাফেরা করতে পারেন। তবে তারকারা সকলের নজরে আসতে চান। তাই নিরাপত্তারক্ষীদের কোনও ধরনের  সমস্যা তৈরি করতে বলেন। তখন সহজেই ওই তারকা আরও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

    প্রসঙ্গত, চলতি মাসে মুক্তি পাবে সোনু পরিচালিত এবং অভিনীত নতুন ছবি,ফতেহ। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং বিজয় রাজ।