
বিশ্বব্যাঙ্কের কাছ থেকে এক হাজার কোটি টাকা আর্থিক সহযোগিতা পর এবার কলকাতা-সহ বেশ কিছু নদীপথে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
প্রাথমিক পর্যায়ে কলকাতা থেকে গঙ্গা নদীর মাধ্যমে হুগলির ত্রিবেণী ঘাট পর্যন্ত এই পরিকাঠামো গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কোন কোন কাজগুলি এখনো করে ওঠা সম্ভব হয়নি, কি কি কারণে জন্য অগ্রগতির কাজ বাধা প্রাপ্ত হচ্ছে, বাধা সরিয়ে কাজগুলি কিভাবে দ্রুত সম্পন্ন করা যায়,,, সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বলে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।শহর কলকাতা সংলগ্ন গঙ্গার উপর রো রো পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। যদিও তার জন্য প্রয়োজনীয় জায়গা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আগামী দিনে জায়গার ব্যবস্থা হয়ে গেলে এই পরিষেবা দ্রুত বাস্তবায়িত করা সম্ভব হবে। যদিও, গঙ্গার দুই পাড় যেভাবে ভাঙছে, মানুষজনের ঘরবাড়ি যেভাবে গঙ্গা বক্ষে ভেঙে তলিয়ে যাচ্ছে।
গঙ্গার নাব্যতা যেভাবে কমে যাচ্ছে, অথচ ড্রেজিং এর ব্যবস্থা করছে না কেন্দ্রীয় সরকার। তা দুর্ভাগ্যজনক।





