
কিউআর কোড থেকে ব্যাচ নম্বর, সবটাই জাল। হাওড়ার আমতায় উদ্ধার প্রেশার ওষুধকাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওষুধের ব্যাচ নম্বর ০৫২৪০৩৬৭ এই ব্যাচ নম্বরের জাল প্রেশারের ওষুধই রাজ্যের খোলা বাজারে ছড়িয়ে পড়েছে। হাওড়া থেকে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধের সন্ধান মেলার পরই জানা যায়, মূলত উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেশারের ওষুধ ছিল সেখানে। বেশ কিছু ওষুধ বাজেয়াপ্তও করা হয়েছে ইতিমধ্যেই। আমতায় এক কোটি ৮৬ লক্ষ টাকার জাল টাকার জাল ওষুধের সন্ধান মেলার পরই জানা যায়, মূলত উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেসারের ওষুধ ছিল সেখানে। ২০ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্তও করা হয়েছে ইতিমধ্যেই। বাকি ওষুধ ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে পড়েছে।
রিপোর্ট পাওয়ার পর জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। চাপের মুখে কিউ আর কোড স্ক্যান করে সাধারণ মানুষকে নির্দিষ্ট ব্যাচের ওষুধ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে।
