মদ্যপানের প্রতিবাদ করায় রক্তাক্ত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মী

0
280
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মদের বোতল দিয়ে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হাওড়ার লিলুয়ায়।
জানা গিয়েছে লোডশেডিংয়ের খবর পেয়ে লিলুয়ার ভট্টনগরে গিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেট্রিসিটির তিন কর্মী। কাজ সেরে ফেরার পথে রাস্তার ধারে গাড়িতে বসে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন। গাড়ির দরজা খুলে রাখায় যেতে অসুবিধে হওয়ায় দরজা বন্ধ করতে বলেন বিদ্যুৎ পর্ষদের কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী। অভিযোগ তখনই মদের বোতল দিয়ে বিশ্বজিতের মাথাও চোখে আঘাত করা হয়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অন্য দুই কর্মীও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ।
অভিযুক্ত আমন সিং, অভিষেক রায় এবং কৌশিক কাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। গুরুতর জখম অবস্থায় বিশ্বজিৎ চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।