পোস্টিং মামলায় কোটে ধাক্কা রাজ্যের, ডাক্তারদের তলবে বিতর্কও

0
132
ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট
দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া এবং অনিকেত মাহাত-র পোস্টিং বিতর্কে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল পোস্টিং বিতর্ক সংক্রান্ত মামলা স্যাট বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেন পাঠানো হয়। তা আগেই খারিজ করেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ। এবার সেই নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ পোস্টিং সংক্রান্ত মামলার শুনানি প্রক্রিয়া চলবে। এদিকে গতবছর ধর্মতলায় ৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর জুনিয়র ডাক্তারদের অনশন-বিক্ষোভের সময় হওয়া মামলার ১০ মাস পর জুনিয়র চিকিৎসক অনিন্দ্যসুন্দর মণ্ডলকে হাজিরার জন্য ৮ টি নোটিস দিয়েছে হেয়ার স্ট্রিট থানা। আইন অমান্য, অবরোধ, সরকারি কাজে বাধা এমনকি প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ২০ তারিখ তাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর জি করকাণ্ডে একবছরে প্রতিবাদ আন্দোলনকে বানচাল করতেই পুলিশ নোটিস দিয়েছে বলে অভিযোগ জুনিয়রদের।
শুধু জনিয়র নয়, একাধিক সিনিয়র চিকিৎসককেও থানায় হাজিরার নোটিস দেওয়া হয়েছে