কলকাতার নতুন সিপি মনোজ বর্মা, ডিসি নর্থ দীপক সরকার

0
575
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সোমবার রাতে, আর মঙ্গলবার দুপুরেই জানা গিয়েছে কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ বর্মা। তিনি ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার।
মনোজ বর্মা রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা দায়িত্ব সামলেছেন। এর আগে মনোজ বর্মা কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। রাজস্থানের সওয়াই মাধোপুরে জন্ম, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা মনোজ বর্মা ২০১৯ পর্যন্ত দার্জিলিংয়ের আইজি ছিলেন। এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রধান করে পাঠানো হয়েছিল তাঁকে। ভাটপাড়া এবং কাঁকিনাড়ায় গোলমালের সময় দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিনীত গোয়েলকে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি পদে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী সোমবারই জানিয়েছিলেন বিনীত গোয়েলকে তাঁর পছন্দের জায়গায় ফেরানো হবে। এদিকে আর জি করকাণ্ডে যার দায়িত্ব নিয়ে সবথেকে বেশি সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই অভিষেক গুপ্তাকে সরিয়ে ডিসি নর্থ করা হয়েছে দীপক সরকারকে। অভিষেক গুপ্তাকে পাঠানো হয়েছে ইএফআই সেকেন্ড ব্যাটেলিয়নের সিও করে। গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে জ্ঞানবন্ত সিং এবং জাভেদ শামিমকে। জ্ঞানবন্ত সিংকে এডিজি আইবি এবং জাভেদ শামিমকে এডিজিআইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই বিনীত গোয়েল এবং অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়ার কথা সোমবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।