
জোড়া মামলায় কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার মামলায় ১১ নভেম্বর পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না স্পষ্ট জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
পাশাপাশি বেলেঘাটা-সাঁকরাইলের মামলাতেও ১৮ নভেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ নয়। ফলে, ২টি মামলায় আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এফআইআর খারিজের শুভেন্দু অধিকারীর মামলায় নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। বীরবাহা হাঁসদা সংক্রান্ত মামলায় নোটিস পাঠানোর নির্দেশ হাইকোর্টের।
জানুয়ারি, ২০২২ সালে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বনমন্ত্রী। বেলেঘাটা-সাঁকরাইলের মামলায় কেস ডায়েরি পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।







