রিষড়ার জওয়ান পূর্ণমের পরিবারের পাশে রাজ্য সরকার

0
172
ছবি সৌজন্যে : নিজস্ব
পাক রেঞ্জার্সদের হাতে ২০ দিন যাবৎ বন্দি বিএসএফ জওয়ান তথা রিষড়ার বাসিন্দা পূর্ণম সাউয়ের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। পূর্ণমের স্ত্রী রজনীকে ফোন করে পরিবারের সদস্যদের যাবতীয় সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই এমনটাই জানিয়ে রিষড়ার পুর প্রধান বিজয় সাগর মিশ্র বলেছেন, মুখ্যমন্ত্রী ও সাংসদদের নির্দেশমতো পুর প্রশাসন পূর্ণমের পরিবারের সঙ্গে আছে। মুখ্যমন্ত্রীর প্রতি আশ্বস্ত হলেও রজনী অবশ্য চেয়ে রয়েছেন ভারত পাক সেনা পর্যায়ের বৈঠকের দিকে। তিনি বলেছেন, অবশ্যই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হোক। কিন্তু তার সঙ্গে পূর্ণমকে ছাড়ানোর বিষয়েও আলোচনা হোক। এর আগেই পূর্ণম সাউকে ছাড়ানোর জোরালো দাবি তুলেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রবিবার রাতেই তিনি এই নিয়ে প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন। ২২ তারিখ কাশ্মীরের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার পরের দিনেই পাক সীমানায় ঢুকে পড়ায় বন্দি হন রিষড়ার পূর্ণম সাউ।