ডিএ-র দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ

0
70
ছবি সৌজন্যে : নিজস্ব

সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর করার দাবিতে রাজ্যজুড়ে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের আঁচ জেলায় জেলায়। কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ যেমন উঠেছে, নিজেদের অধিকার আদায়ের স্বার্থে কাজে যোগ না দেওয়ার আবেদন করা হয়েছে বলে পাল্টা দাবি ধর্মঘটীদের।

নদিয়ার করিমপুরে এসআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। বিক্ষোভকারীদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএ না পেয়ে আন্দোলন করতে বাধ্য হয়েছেন। বারুইপুরে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন সরকারি কর্মীদের একাংশ। এদিকে বাঁকুড়ার খাতড়ায় ধর্মঘটীদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ে বনধের সমর্থনে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখান বনধ সমথনকারীর শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ স্বর পেয়ে তৃণমূল কর্মীরা সেখানে পৌঁছে বাধা দিতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিউড়িতে জেলাশাসকের দফতরের সমানে ধর্মঘটী সরকারি কর্মীদের সঙ্গে ধর্মঘট বিরোধীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নদিয়ার কল্যাণা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখান সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।