বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ লাঠি, পোস্টে আক্রমণ শুভেন্দুর

0
130
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বোনাস চাইতে গিয়ে চা শ্রমিকদের জুটল পুলিশের লাঠি। জলপাইগুড়ির নাগরাকাটার মেটেলির কিলকোট চা বাগানে চা শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচাজের ভিডিও প্রকাশ করে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। রাজ্যের বিরোধী দলনেতার দাবি চা শ্রমিকরা পুজোর বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। হঠাৎ করে বিনা প্ররোচনায় পুলিশ আধিকারিক মুস্তাকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী চা শ্রমিকদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকি চা শ্রমিকদের গালিগালাজ করেন। বেশ কয়েকজন চা শ্রমিক পুলিশের লাঠির আঘাতে আহত হন বলে শুভেন্দু অধিকারীর অভিযোগ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে রাজ্যে চা শ্রমিকরা বঞ্চিত বলে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন চা শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী ঢালাও প্রতিশ্রুতি দিলেও চা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনাটুকুও পান না।