গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ৭ অগাস্ট সম্ভাব্য জয়েন্টের ফল

    ৭ অগাস্ট সম্ভাব্য জয়েন্টের ফল

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ৩ মাস অতিক্রান্ত, উৎকণ্ঠার মধ্যে ৭ অগাস্ট জয়েন্ট এন্ট্রার্সের ফলপ্রকাশ হতে পারে বলে জানিয়েছে বোর্ড। সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন জয়েন্ট এন্ট্রার্স বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী।
    ওবিসি সাটিফিকেট সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর থেকেই উৎকণ্ঠায় ছিলেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। ঠিক সময়ে রেজাল্ট বের না হওয়ায় হতাশও গ্রাস করছিল পরীক্ষার্থীদের মনে। বৃহস্পতিবার জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেছেন ২৭ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়। সবটাই ঠিকঠাকভাবে পরিচালিত হয়েছে। কোনও কোনও অভিযোগ নেই। বোর্ড পরিকল্পনা নিয়ে ছিল জুন মাসের ৫ তারিখ ফলপ্রকাশ করবে। সেই মতই প্রস্তুতি নিয়েছিলেন ছাত্রছাত্রীরা। কিন্তু এরইমধ্যে ওবিসি রায় সংক্রান্ত হাইকোর্টের রায়ের জেরে সবটাই পাল্টে যায়। তাঁর কথায় সুপ্রিম কোর্ট ২৮ জুলাই একটি রায় দেয়।
    এরপর উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে দ্রুত ফলপ্রকাশের কথা বলে। এরপরেই ৭ অগাস্ট সম্ভাব্য ফলপ্রকাশের কথা জানিয়েছে জয়েন্ট এন্ট্রাস বোর্ড।