গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata শিল্পে গতি আনতে সমন্বয় কমিটি রাজ্যের, পোস্ট মুখ্যমন্ত্রীর

    শিল্পে গতি আনতে সমন্বয় কমিটি রাজ্যের, পোস্ট মুখ্যমন্ত্রীর

    0
    185
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 
    অষ্টম বিজিবিএসে রাজ্যে সাড়ে ৪ লাখ কোটি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। এবার শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে তৎপরতা শুরু করেছে রাজ্য।
    বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব দ্রুত বাস্তবায়িত করতে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি, এককথায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। যার মূল লক্ষ্য শিল্পে বিনিয়োগ সহ বিভিন্ন ব্যবসায়িক পরিষেবা দেওয়ার ব্যবস্থাকে আরও মসৃন করা। বিশ্ববঙ্গ সম্মেলনেই মুখ্যমন্ত্রী এই কমিটি গঠনের কথা জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন। মুখ্যসচিব মনোজ পন্থকে মাথায় রেখে ১৮ জনের কমিটিতে থাকছেন শিল্প, অর্থ, বিদ্যুৎ সহ একাধিক দফতরের সচিব। থাকছেন রাজ্যের শীর্ষ পুলিশকর্তারা। পরবর্তীকালে সংশ্লিষ্ট আরও কাউকে যাতে কমিটিতে আনা যায় সেই জায়গাও রাখা হয়েছে। বিনিয়োগের প্রস্তাব এবং ব্যবসায়িক বিষয় সংক্রান্ত যে কোনও পরিষেবার জন্য কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি করা। অনলাইনেই বিনিয়োগের প্রস্তাব জমা দেওয়া যাবে। তৈরি করা হয়েছে ওয়েবসাইটও।
    সময়ের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেওয়া যাতে হয়রানি না হতে হয় সেজন্যই সিনার্জি তৈরি করা হয়েছে। যারা পুরো বিষয়টি দেখভাল করবে। জেলাস্তরেও এরকম সিনার্জি তৈরি হবে।