
বেলডাঙাকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। ইতিমধ্যে বেলডাঙাকাণ্ডের তদন্ত শুরু করেছে এনআইএ। ইউএপিএ ধারায় মামলাও করা হয়েছে।
এসবের মধ্যেই এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। আগেই হাইকোর্ট জানিয়েছিল চাইলে কেন্দ্র এনআইএ তদন্ত করতে পারে। সেইমত বেলডাঙাকাণ্ডের তদন্ত শুরু করেছে এনআইএ। মঙ্গলবারেও তৎপরতা দেখা গিয়েছে এনআইএ-র। প্রথমে ঘটনাস্থল বড়ুয়ামোড় পরে ওই এলাকার বিভিন্ন দোকান থেকে সেদিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এনআইএ অফিসাররা। খতিয়ে দেখেছেন ক্ষতিগ্রস্ত হোটেলগুলো। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। নথিভুক্ত করা হয়েছে বয়ান। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ভাঙচুর, আগুন, জাতীয় সড়ক, রেল অবরোধের জেরে ১৬ তারিখ উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙা। ভাঙচুর করা হয়েছিল গাড়ি, কয়েকটি দোকানেও।
পরের দিন ১৭ তারিখও উত্তপ্ত ছিল বেলডাঙা। পরে ঝাড়খণ্ড পুলিশ এবং মুর্শিদাবাদ পুলিশ জানায় পরিযায়ী শ্রমিক নিজেই আত্মঘাতী হয়েছেন। ইতিমধ্যে ৩৬ জনকে গ্রেফতার করা হয়।
