গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National শিলিগুড়ি সীমান্তে অত্যাধুনিক ফেন্সিং 

    শিলিগুড়ি সীমান্তে অত্যাধুনিক ফেন্সিং 

    0
    75
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চিকেনস নেক অর্থাৎ শিলিগুড়ি করিডরকে ঘিরে আরও আধুনিক সুরক্ষাবলয় তৈরি করছে ভারতীয় সেনাবাহিনী। একেবারে নতুন ডিজাইনের বেড়ায় মুড়ে ফেলা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকা।

    জানা গিয়েছে, সীমান্তের ৭৫ শতাংশ এলাকায় নতুন এই বেড়া দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আধুনিক ওই বেড়ার সঙ্গে যুক্ত রয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা। ফলত এখন সীমান্তের পাতা পড়লেও সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফে নজরে তা ধরা পড়ে যাবে। সেই সঙ্গে আত্মরক্ষার জন্য রাখা হয়েছে এস-৪০০ ডিফেন্স সিস্টেম। রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস টু এয়ার মিসাইলও সীমান্তে প্রস্তুত রাখা হয়েছে বলে খবর।জানা গিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে ভারত–বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষত শিলিগুড়ি করিডর এলাকার নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকীকরণের কাজ শেষের পথে।

    প্রায় ৭৫ শতাংশ সীমান্ত এলাকা জুড়ে নতুন ডিজাইনের বেড়া বসানো হয়েছে। প্রায় ১২ ফুট উঁচু এই আধুনিক বেড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা। যাতে সীমান্তের প্রতিটি নড়াচড়া রিয়েল-টাইমে নজরে রাখা যায়। ওই বেড়া অ্যান্টি কাটার এবং অ্যান্টি ক্লাইম্ব। পুরো ব্যবস্থার দায়িত্বে রয়েছে বিএসএফ।