
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর চেষ্টায় ৬ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মুচিশা লক্ষীবালা গ্রামীন হাসপাতালে নতুন করে তৈরি হলো সিমোক সেন্টার অর্থাৎ ওটি ব্যবস্থা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছেন এই অপারেশন থিয়েটারের। এতে উপক্রিত হবে বজবজ বিধানসভা, সাতগাছি বিধানসভা, ফলতা ও বিষ্ণুপুর বিধানসভার এক অংশ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ জনের দাবি ছিল যে মুচিশা লক্ষীবালা গ্রামীন হসপিটালে যাতে ওটি ব্যবস্থা করে দেয়। এলাকার মানুষ জনের কথা মতো সাংসদ তিনি সংশ্লিষ্ট টাকা বরাদ্দ করেন। এই সকল প্রত্যন্ত এলাকার গর্ভবতী মহিলারা কলকাতার বেহালার বিদ্যাসাগর ও এমআর বাঙ্গুর হাসপাতাল নিয়ে যেতে হতো এবং অনেক সময় যেতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে।
কিন্তু এখন কলকাতায় আর পাড়ি দিতে হবে না কাছাকাছি এই ব্যবস্থা পাওয়ায় খুশি এলাকার মানুষও।








