সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে

0
239
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সিআইডির খোলনোলচে বদলে দেওয়ার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২ সপ্তাহের মধ্যেই সরানো হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি ট্রেনিং পদে পাঠানো হয়েছে।

ওই পদে এতদিন দায়িত্বে ছিলেন দময়ন্তী সেন। বুধবার নবান্নের তরফে এই মর্মে নির্দেশিকা প্রকাশ করা হয়। তবে নতুন গোয়েন্দা প্রধান কে হবেন তা নবান্নের নির্দেশিকায় প্রকাশ করা হয়নি। এডিজি পলিসি পদে দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার আর শিবকুমারের জায়গায় পাঠানো হয়েছে দময়ন্তী সেনকে।

এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি রাজীব মিশ্রকে এডিজি মডার্নাইজেশন করা হয়েছে। এর আগে ২১ নভেম্বর নবান্নে বৈঠকে সিআইডি-র খোলনোলচে বদলে দেওয়ার কথা বলেছিলেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে এব্যাপারে নির্দেশ দিয়েছিলেন।