দেশরাজের খোঁজে গোরক্ষপুর-লখনউয়ে রাজ্য পুলিশ

0
175
ছবি সৌজন্যে : নিজস্ব

কৃষ্ণনগরে বছর উনিশের ঈশিতা মল্লিক খুনে অভিযুক্ত দেশরাজ সিং-র খোঁজে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং লখনউতে পাড়ি দিয়েছে রাজ্য পুলিশের দু’টি দল।

জানা গিয়েছে, খুনের আগের দিন রবিবার উত্তরপ্রদেশে পৈতৃক বাড়িতে যাওয়ার কথা ছিল দেশরাজের। ট্রেনের টিকিট কেটে দিয়েছিলেন তাঁর বাবা, পেশায় বিএসএফ জওয়ান রঘুবিন্দরপ্রতাপ সিং। দেশরাজ ফোনে বাবাকে জানিয়েছিলেন তিনি ট্রেনে উঠে পড়েছেন। কিন্তু আদতে যাননি। তার পরেই গত সোমবারের ঘটনা। এবং ঘটনাক্রমে পলাতক দেশরাজ। তদন্তকারীরা মনে করছেন, খুন করে উত্তরপ্রদেশেই পালিয়েছেন দেশরাজ। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে বলেছেন, এখনও পর্যন্ত দেশরাজকে ধরা যায়নি। তাঁর খোঁজে উত্তরপ্রদেশে টিম গিয়েছে। খুব দ্রুত তাকে ধরে ফেলা যাবে। সোমবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগরের বাড়িতে খুব কাছ থেকে ঈশিতার মাথায় গুলি করা হয়। পুলিশ সূত্রে খবর, তিনটি গুলি লাগে কলেজছাত্রীর শরীরে। মঙ্গলবার ঘটনাস্থল থেকে গুলির খোল, মৃতার চুলের ক্লিপ, রক্তের নমুনা এবং আরও কিছু জিনিস সংগ্রহ করা হয়েছে। অনুমান করা হচ্ছে, খুনে সেভেন এমএম পিস্তল ব্যবহার করা হয়েছে।মঙ্গলবারই ময়নাতদন্তের পরে পরিবারকে হাতে ঈশিতার দেহ তুলে দেয় পুলিশ। রাতে নবদ্বীপ মহাশ্মশানে সৎকার করা হয় তাঁকে।এদিকেকৃষ্ণনগরের খুনে উদ্ধার করা হয়েছে অভিযুক্ত দেশরাজ সিং-র নতুন সিম সহ মোবাইল ফোন। রবিবার বিকালে পুরনো সিম কাচড়াপাড়াতেই খুলে রেখে মোবাইলে নতুন সিম ভড়েছিল। যাতে তার লোকেশন জানা না যায়। খুনের পর হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে বরাকর যায়, স্টেশনে সিম সহ মোবাইল ফেলে দেয়।

বরাকর থেকে ফের আসানসোল ফিরে এসে ১২:৩০ এক্সপ্রেস ট্রেনে চেপে উত্তর প্রদেশের উদ্দেশ্য রওনা দেয়। ফেলে দেওয়া মোবাইল কুড়িয়ে পায় এক ব্যক্তি। বরাকরের লছিপুরের ওই ব্যক্তির কাছে থেকে মোবাইল উদ্ধার হয়। আসানসোল থেকে বাঘ এক্সপ্রেসে চেপে উত্তরপ্রদেশে রওনা।