অনুব্রত-র গালি খাওয়া সেই আইসিকেই বদলি জলপাইগুড়িতে

0
360
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বীরভূমের বোলপুরের আইসি লিটন হালদারকে জলপাইগুড়িতে বদলি করা হয়েছে। আইসি লিটন হালদারকে ফোন করে গালাগাল দেওয়ার অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।

সেই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। রাজ্য পুলিশের তরফে প্রকাশিত নির্দেশিকায় লিটন হালদারকে জলপাইগুড়িতে ডিআইবির ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে।

যদিও প্রশাসনের তরফে ১৬৮ জন পুলিশকর্তার বদলিকে রুটিন বদলি বলে দাবি করা হয়েছে। তবে লিটন হালদারের জায়গায় বোলপুরের আইসি কাকে করা হচ্ছে তা ওই নির্দেশিকায় নেই।