
বাংলাদেশে বর্তমান রাষ্ট্র কাঠামো ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করা দরকার। যা রাতারাতি সম্ভব নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, ওই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেছেন, গত ১৫ বছরে দেশের মানুষের সব স্বপ্নকে গলাটিপে হত্যা করা হয়েছে। অর্থনীতি, গণতন্ত্র ও রাজনীতির কাঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। জবাবদিহিতার অভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে।
তিনি বলেছেন, দেশের পুনর্গঠনে সব সমস্যাকে পাশ কাটিয়ে যেতে হবে। সবাই মিলে সহযোগিতা করছে বলেই সরকার চলছে। তিনি বলেছেন দেরী না করে অতিদ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। যৌক্তিক কারণে নির্বাচন চায় বিএনপি।








