
বিশেষভাবে সক্ষম শিশুদের দত্তকের ক্ষেত্রে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের নারী এবং শিশুকল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ বলেছেন তাঁরা চান হোমে থাকা সব বাচ্চাই যাতে অতি দ্রুত তাদের পরিবার খুঁজে পায়। এজন্য সেন্ট্রাল অ্যাডপসন রিসোর্স অথরিটি বা ‘কারা’ পোর্টলও রয়েছে।
যেখানে দত্তক নিতে চাওয়া বাবা-মা ওই পোর্টালের মাধ্যমে শিশুদের দেখে তাদের সম্বন্ধে জেনে দত্তক নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে বিশেষভাবে সক্ষম শিশুরা বঞ্চিত হয়। কারণ তাদের প্রতি একটু বেশি কেয়ার নিতে হয় দেখে অনেকেই পিছিয়ে যান। সেক্ষেত্রে ইচ্ছুক দম্পতিকে বোঝানো হয় এমনটা নিজের বাচ্চার ক্ষেত্রে হত, তখন কি তারা ফেলে দিতে পারতেন। তবে কেন পোর্টালে এরকম বাচ্চাদের রিজেক্ট করা হয়।
তারই সচেতনতায় এই ক্যাম্প করা হয়েছে। এদিকে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেছেন যারা দত্তক নিতে ইচ্ছুক এমন দম্পতি যারা দত্তক নিয়েছেন এমন দম্পতির সঙ্গে খোলাখুলি আলোচনা করুক। পোর্টালের মাধ্যমে সবটাই সম্ভব। রাজ্যে শিশু সুরক্ষা কমিশনও সাহায্য করবে।






