গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata  কলকাতার কোথায় ধর্না দেওয়া যাবে, বিজ্ঞপ্তি দিক রাজ্য, চায় হাইকোর্ট

     কলকাতার কোথায় ধর্না দেওয়া যাবে, বিজ্ঞপ্তি দিক রাজ্য, চায় হাইকোর্ট

    0
    253

    কলকাতায় কোথায় কোন অঞ্চলে ধর্না দেওয়া যাবে রাজ্যকে বিজ্ঞপ্তি দিতে বলেছে হাইকোর্ট। গ্রুপ ডি ঐক্যমঞ্চকে নবান্ন বাসস্ট্যান্ডের পরিবর্তে মন্দিরতলা বাসস্ট্যান্ডে মঞ্চ গড়ার বিকল্প জায়গা দিয়ে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

    ধর্নামঞ্চ থেকে ৫ জন প্রতিনিধি মুখ্যসচিবের কাছে গিয়ে স্মারকলিপি দিতে পারবেন বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নবান্ন বাসস্ট্যান্ড থেকে বহু বাস যাতাযাত করে, সেখানে ধর্নামঞ্চ থাকলে মানুষের অসুবিধে হয় বলে আদালতে জানায় রাজ্য। এরপরেই ১১ থেকে ১৩ নভেম্বর মন্দিরতলায় ধর্নার অনুমতি দিয়েছেন বিচারপতি।

    নবান্নের বাসস্ট্যান্ডের সামনে ধর্না করতে চেয়ে পুলিশে আবেদন জানিয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়ায় হাইকোর্টে।

    ছবি  সৌজন্যে : ওয়েবসাইট