
আইপ্যাককাণ্ডে সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে ইডি দ্বারস্থ হাতেই, তদন্তে আরও জোর বাড়িয়েছে পুলিশ। এবার আইপ্যাকের অফিসের নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র দায়ের করা দ্বিতীয় এফআইআর-এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিরাপত্তারক্ষীদের। ৮ জানুয়ারি কয়লা পাচারকাণ্ডে সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। বৃহস্পতিবার তল্লাশির সময় কারা কারা এসেছিলেন? জানতে চায় পুলিশ।
তাই এবার প্রতীক জৈনের বাড়ির পরে অফিসের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি প্রতীক জৈনের প্রতিবেশীদের তলব করা হয়েছে। কি হয়েছিল ৮ জানুয়ারি? এফআইআর-র পরে জানতে চায় পলিশ।






