গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ড্রাগ কন্ট্রোলের টেস্টে ফেল রাজ্যের ১৬টি ব্যাচের স্যালাইন

    ড্রাগ কন্ট্রোলের টেস্টে ফেল রাজ্যের ১৬টি ব্যাচের স্যালাইন

    0
    173
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল দেশের মোট ৯৩টি ওষুধ। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ১৬টি ব্যাচের রিঙ্গার ল্যাকটেট ও অন্যান্য স্যালাইন। স্টেরিলিটি পরীক্ষায় স্যালাইনের নমুনা ফেল করেছে। যেগুলির মধ্যে মিলেছে ব্যাকটেরিয়া। জানা গিয়েছে বেশিরভাগই নামী সংস্থার ওষুধ রয়েছে তালিকায়। জানা গিয়েছে হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহৃত টেলমিসারটান, এমোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভিউনেট পরীক্ষায় ফেল করেছে।
    এছাড়াও তালিকায় রয়েছে প্যারাসিটামল, স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, পরীক্ষায় বহুল ব্যবহৃত পেনকিলার, অ্যান্টিবায়োটিক, শিশুদের জন্য ব্যবহৃত সর্দি-কাশির সিরাপও। এদিকে আবার বর্ধমান মেডিক্যাল কলেজে ওষুধ খেয়ে সেখানকার স্ত্রীরোগ বিভাগে ভর্তি আট প্রসূতি আচমকা অসুস্থ হয়ে পড়েন। আপাতত সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।