রাজ্যে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রান্নার গ্যাসের সরবরাহ ও বন্টন ব্যবস্থা আরও সু-সংগঠিত করতে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এলপিজি গ্যাস সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। পাশাপাশি হাসপাতাল, স্কুল, ছাত্রাবাস, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আইসিডিএস পরিষেবা ও সংশোধনাগারের মতো একাধিক প্রতিষ্ঠানে রান্নার কাজে এলপিজির উপর নির্ভরতা রয়েছে। ফলে সরবরাহে কোনও বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের পাশাপাশি পরিষেবামূলক প্রতিষ্ঠানগুলিও সমস্যার মুখে পড়তে পারে।
এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে এসওপি চালু করেছে। এদিকে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইকবালপুরে ইফতারে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে এসওপি চালু করেছে। এদিকে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইকবালপুরে ইফতারে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৭৫ নম্বর ওয়ার্ড এর নবাব আলি পার্কে বসে দাওয়াত-এ-ইফতার মাহফিল। যেখানে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।