
বাংলা-বিরোধী জমিদারদের শোচনীয় পরাজয়, কেন্দ্রের ১০০ দিনের মামলা খারিজ হতে এই ভাষাতেই আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালতের এই রায় পশ্চিমবঙ্গের জনগণের জন্য একটি ঐতিহাসিক বিজয় বলেও দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে তণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, লোকসভার সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, বিজেপির পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার যে রাজনৈতিক চক্রান্ত তা ব্যর্থ হয়ে গিয়েছে।
অন্যদিকে, তৃণমূলের এক্স হ্যান্ডেল পোস্টে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গ এতদিন যা বলে আসছে, তা যাচাই করা যেতেই পারে, তবে তদারকির নামে মানুষের জীবিকাকে শ্বাসরোধ করতে পারবে না। মানুষের অধিকারের প্রশ্নে বিজেপির আবারও পরাজয় ঘটেছে সপ্রিম কোর্টে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী।
