অভিষেকের অফিস ভাঙায় স্থগিতাদেশ বহাল 

0
20
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ঘিরে এবার নতুন বিতর্ক। পার্টি অফিসের সে অংশ ভঙ্গ হয়েছে, সেটা তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়, কলকাতা হাইকোর্টে দাবি করেছে রাজ্য।
কয়েকদিন আগেই বুলডোজার দিয়ে ওই পার্টি অফিসের একটা অংশ ভেঙে দেওয়া হয়। আর এবার রাজ্য জানিয়েছে ওই ভেঙে দেওয়া অংশ তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়। এতদিন লিপস অ্যান্ড বাউন্ডস দাবি করছিল, তাদের কাছে সব বৈধ কাগজপত্র রয়েছে, সেই দাবি কার্যত খারিজ করে দিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে জানানো হয়েছে ঐ অংশের যে দাগ নম্বর ৫০৯ ও দাগ নম্বর ৫১২-এর যা যা বৈধ কাগজপত্র তা লিপস অ্যান্ড বাউন্ডসের কাছে রয়েছে। কিন্তু রাজ্য সরকারের বক্তব্য হল তারা ৫০৯ ও ৫১২, দাগ নম্বরের কোনও কিছুই ভাঙেননি। তাঁরা যে দাগ নম্বরের নির্মাণ ভেঙেছেন, সেটা হল ৫০৭। এর আগে যখন পার্ট অফিস ভাঙা শুরু হয়, সেই সময় লিপস অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে যে বক্তব্য ছিল, সেটাই আজ খারিজ করে দিয়েছে সরকার।
ফলে, এই মামলার যে পূর্ণাঙ্গ যে বিচার প্রক্রিয়া, সেটা আগামী ৫ অগাস্ট হবে কলকাতা হাইকোর্টে। এ ছাড়াও এই নির্মাণ ভাঙার উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, সেটা ৭ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।