রাম মন্দিরের দানের টাকা চুরি লজ্জাজনক : প্রিয়াঙ্কা

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
অযোধ্যার রাম মন্দিরের দানের টাকা আত্মসাত অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বলে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর স্পষ্ট দাবি, শুধু চোর ধরলেই হবে না, সাধারণ মানুষের এই আবেগের টাকা সংগ্রহ করা এবং তা নিরাপদে রাখার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদেরও জবাবদিহি করতে হবে।
শনিবার নিজের লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী আদিত্যনাথ সরকারের কাছে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান তিনি। গরিবের জমানো টাকা চুরি করা লজ্জাজনক রাম মন্দিরের দান চুরির প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, এটি সত্যিই অত্যন্ত দুঃখজনক।
সারা দেশের মানুষ, যাঁরা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং যাঁদের গভীর আস্থা রয়েছে, তাঁরা রাম মন্দিরের জন্য দান করেছিলেন। আর এখন শোনা যাচ্ছে সেই দানের টাকাই চুরি হয়ে গিয়েছে!