
অপারেশন সিঁদুরে একের পর একে জঙ্গি ঘাঁটি বেছে বেছে উড়িয়ে দিয়েছে ভারত। সেই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার ভিডিও পোস্ট করেছে ভারতীয় সেনা। ব্যাকগ্রাউন্ডে বাজছে কদম কদম বাড়ায়ে যা।
আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক জঙ্গিঘাঁটি উড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার জন্য গর্ব গোটা দেশের। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিওতে সেনার তরফে লেখা হয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা টেররিস্ট লঞ্চপ্যাড গুড়িয়ে দিয়েছে। ৮ ও ৯ মে পাকিস্তান ড্রোন হানার চেষ্টা করেছিল। তারই জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনা একাধিক জঙ্গি লঞ্চপ্যাড গুড়িয়ে দিয়েছে।








