
কুলতলিতে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠছে সৎ বাবার বিরুদ্ধে। মেয়ের অভিযোগের ভিত্তিতেই বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলে সরব হয়েছেন এলাকার লোকজন। পরিবার সূত্রে খবর, চার বছর আগে তার বাবা মারা যায়। তারপরই তাঁর মা আবার বিয়ে করেন এলাকারই এক ব্যক্তিকে। বিয়ের পর থেকে নতুন বাবার কাছেই মায়ের সঙ্গে থাকতো ওই নাবালিকা। তাঁর অভিযোগ, একবার নয়, বারবার তার উপর অত্যাচার করেছে তাঁর সৎ বাবা। কাউকে বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হতো। সেই ভয়েই শুরুতে কাউকে অত্যাচারের কথা বলতেও পারেনি নির্যাতিতা। কিন্তু, শেষ পর্যন্ত মুখ খোলে নির্যাতিতা।
সবটা জানতে পেরে কুলতলি থানার দ্বারস্থ হন নাবালিকার মা। অভিযোগ পেতেই গ্রেফতার করা হয় নির্যাতিতার সৎ বাবাকে।
