গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National লাভ জেহাদের অভিযুক্তদের নির্বীজকরণ

    লাভ জেহাদের অভিযুক্তদের নির্বীজকরণ

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স

    যারা লাভ জেহাদ করে তাদের ধরে ধরে নির্বীজকরণ করে দেওয়া হোক। এমনই বিতর্কিত দাবি করলেন ভোপালের বিজেপি সাংসদ অলোক শর্মা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর সেই বক্তব্যের ভিডিও। ভোপালের প্রাক্তন মেয়র অলোক এবারই প্রথম সাংসদ হয়েছেন।

    তিনি বলেছেন, সরকারের উচিক সমস্ত লাভ জেহাদে ধরা পড়া অভিযুক্তদের নির্বীজকরণ করা।পাশাপাশি তিনি বলেছেন,যেখানেই এই ধরনের ঘটনা ঘটবে, সরাসরি ফোন করুন। প্রয়োজনে অবিলম্বে থানা ঘেরাও করুন। গত মাসে একদল হিন্দু পড়ুয়ার আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল। অভিযুক্তরা সকলেই মুসলিম এবং লাভ জেহাদে অভিযুক্ত। অভিযোগ ছিল, এরা হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে। এরপর তাঁদের যৌন হেনস্থাও করে তারা। পরে হেনস্থার ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলও করে।কাউকে কাউকে ধর্ম বদলাতেও চাপ দেয় অভিযুক্তরা।

    পরবর্তী সময়ে ভোপালের পুলিশ কমিশনার একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করেন। এই পরিস্থিতিতে অলোক শর্মা এমন দাবি করলেন। সেই সঙ্গেই তাঁকে কড়া হুমকি দিয়ে শর্মা বলেছেন,যদি কেউ এমন চেষ্টা করে, তাদের পরিণতি এমন হবে যা অকল্পনীয়। সমাজকেই এর জন্য প্রস্তুত হতে হবে।