
মহাকুম্ভে যোগ দিতে সুদূর আমেরিকা থেকে পৌঁছেছেন আপেলের কর্ণধার প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল। তবে তার আগে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছেন তিনি।
সেখানে নয়া নামকরণও হয়েছে তাঁর। স্বামী কৈলাসানন্দ তাঁর নয়া নাম রেখেছেন, কমলা। লরেনের পরনে ছিল ভারতীয় পোশাক। মাথা ঢাকা ছিল ওড়নায়। তাঁকে দেখতে ভিড় জমেছে মন্দির চত্বরে। শনিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছেন লরেন। পরনে ছিল গোলাপি কুর্তা। সাদা ওড়ানায় ঢেকে রেখেছিলেন মাথা। কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে গর্ভগৃহের বাইরে থেকেই পুজো নিবেদন করেন লরেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজ।
লরেন যে বারাণসী মন্দিরে ছুটে এসেছেন, কুম্ভমেলাতেও অংশ নেবেন, সেই নিয়ে স্বামী কৈলাসানন্দ বলেছেন, মন্দিরের সংস্কৃতি মেনেই চলেছেন লরেন।







