
৪ অগাস্ট রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডে কলকাতায় গ্রেফতার করা হয়েছে অস্ত্রের দোকানের ৩ মালিককে। বিবাদি বাগের এন সি দাঁ অ্যান্ড কো-র অস্ত্রের দোকানের ৩ মালিককে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ-র টিম।
পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজন হলেন সুবীর দাঁ, অভির দাঁ, সুব্রত দাঁ। তাঁদের সবার বাড়ি গিরিশপার্কে। জানা গিয়েছে, বেআইনিভাবে কার্তুজ লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দোকানের ৩ মালিক-কে। প্রচুর কার্তুজের খোল লেনদেনের অভিযোগ পাওয়া গিয়েছিল সেই সূত্রেই বৃহস্পতিবার রাতে বেঙ্গল এসটিএফ হানা দিয়েছে তাঁদেরকে গ্রেফতার করেছে। সঙ্গে দোকান বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। দোনলা ও একনলা বন্দুক মিলিয়ে মোট একচল্লিশটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। আগেও অন্য একটি অস্ত্র মামলায় এই দোকানেরই ২ কর্মী গ্রেফতার হয়েছিল।
এদিকে, মালদা থানার বড়সড় সাফল্য। পাইপগান ও দু’ রাউন্ড কার্তুজ সমেত এক যুবককে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদার সাহাপুর এলাকার দিলালপাড়া থেকে ধৃতকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক শ্যামল শীল।
