
মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ৬ অভিযুক্তকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সিট। যারমধ্যে জাফরাবাদে বাবা-ছেলে খুনে অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই ছেলে রয়েছে।
মুর্শিদাবাদে হিংসার পর থেকেই ওড়িশার ঝাড়সুগুড়ায় লুকিয়ে ছিল ৬ জন। সেখানেই অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। পালানোর চেষ্টা করলে শূন্যে ৪ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ।
ধৃতদের কাছ থেকে অস্ত্রও পেয়েছে পুলিশ। এর আগে শনিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউল শেখকে গ্রেফতার করেছিল বেঙ্গল এসটিএফ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম।







