গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology হোয়াটসঅ্যাপে সেলফি থেকে স্টিকার

    হোয়াটসঅ্যাপে সেলফি থেকে স্টিকার

    0
    134
    ছবি : সংগৃহীত

    তাৎক্ষণিক মেসেজ আদান-প্রদানের পাশাপাশি সহজে ভিডিও কল ও কথা বলার সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপ এখন অধিকাংশ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।

     ইউজারদের আরও আকৃষ্ট করতে প্রতি বছরই নতুন ফিচার অ্যাড করে এই প্ল্যাটফর্ম।নতুন বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার।এখন থেকে ইউজাররা তাদের সেলফি ছবি থেকে সরাসরি স্টিকার তৈরি করতে পারবেন।হোয়াটসঅ্যাপের স্টিকার বিভাগের ওপরের বা কোণে থাকা ক্রিয়েট স্টিকার বোতামে চাপ দিলেই এ সুবিধা ব্যবহার করা যাবে। এটি ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশের জন্য স্টিকার ব্যবহারে এক নতুন মাত্রা অ্যাড করবে।এদিকে,হোয়াটসঅ্যাপের ক্যামেরা ফিচারে অ্যাড হয়েছে ৩০টি নতুন ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট এবং ফিল্টার। এর ফলে ইউজাররা তাদের ছবি ও ভিডিও আরও সৃজনশীল এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন।ব্লগ মেসেজে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন ফিচারগুলো ইউজারদের সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

    অন্যদিকে মেসেজে রিঅ্যাকশন দেওয়ার পদ্ধতি আরও সহজ করেছে হোয়াটসঅ্যাপ।আগের মতো মেসেজ ধরে রাখার ঝামেলা নেই। এখন ইউজাররা শুধু ডাবল ট্যাপ করেই পছন্দের ইমোজি দিয়ে দ্রুত রিঅ্যাকশন জানাতে পারবেন।