গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার

    সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সপ্তাহের শুরুতেই দালাল স্ট্রিটে খুশির জোয়ার। ইতিবাচক সূচকেই খুলেছে বাজার। চড়চড়িয়ে উঠেছে সেনসেক্স, নিফটির সূচক। এদিন সকালে শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্স ৩৭৪ দশমিক আট নয় পয়েন্ট বেড়ে ৭৮ হাজার ৯২৮ দশমিক ৯ অঙ্কে পৌঁছে যায়।
    এনএসই নিফটি ৫০ এর সচকও ৮৪ দশমিক আট পাঁচ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। নিফটি বেড়ে হয়েছে ২৩ হাজার ৯৩৬ দশমিক ৫ এ। সোমবার সকালে সবথেকে বেশি লাভবান হয়েছে টেক মাহিন্দ্র। ৩ দশমিক ৪ শতাংশ সেনসেক্স। অ্যাক্সিস ব্যাঙ্কের বিএসই সেনসেক্সও ২ দশমিক সাত আট শতাংশ বেড়েছে। লাভের মুখ দেখেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডাসইন্ড ব্যাঙ্কও।
    তথ্য প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে ইনফোসিসের বেশ লক্ষ্মীলাভ হয়েছে। অন্যদিকে, ক্ষতির মখে পড়েছে আদানি পোর্ট। আদান সংস্থার শেয়ার ২ দশমিক ছয় নয় শতাংশ পতন হয়েছে। আইটিসির শেয়ার ১ দশমিক এক সাত শতাংশ, ভারতী এয়ারটেলের শেয়ার দশমিক নয় এক এবং নেসলে ইন্ডিয়ার শেয়ারে দশমিক আট ছয় শতাংশ পতন হয়েছে।